ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে বাফুফে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এছাড়া দেশের তৃণমূল ফুটবলের উন্নয়নের জন্য পাইলট প্রজেক্ট এবং দেশের সকল ফুটবল একাডেমিকে বাফুফের আওতাধীনে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) বাফুফের টেকনিক্যাল কমিটির এক সভায় এই সকল সিদ্ধান্ত নেওয়া হয়।

ভিডিও কনফারেন্সের এই সভার সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল। সভায় উপস্থিত ছিলেন ডেপুটি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম বাবু, সদস্য ইউসুফ বিন জলিল, ইমতিয়াজ হামিদ সবুজ, সাইফুর রহমান মনি এবং বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

সভা শেষে তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলেছি, আমাদের কমিটি থেকে পল স্মলির সঙ্গে আবার একটা চুক্তি করার জন্য। এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটিতে পেশ করে পাশ করানো হবে। বাংলাদেশে পুরুষদের জন্য ১২০টি ফুটবল একাডেমি রয়েছে যেগুলো কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের উদ্যোগে চলছে। আমরা সেই একাডেমিগুলোকে চাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতায় অন্তর্ভুক্ত করে তাদেরকে একটা মূল্যায়ন করতে। যেটার মাধ্যমে তারা উৎসাহ পাবে একাডেমিকে চলমান রাখার জন্য। এছাড়াও আমরা তিন তৃণমূল ফুটবলের জন্য চারটা ক্যাম্প করার পরিকল্পনা করেছি, যেটাতে সবাই অংশ নিতে পারবে। যারা পেশা হিসেবে ফুটবল শিখতে চায় তারা এই ক্যাম্পে থাকবে। পাশাপশি প্রতিবন্ধীদেরও এর অর্ন্তভূক্ত করা হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে বাফুফে

আপডেট সময় ০৯:৪১:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০