ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনায় ইরাকের কিংবদন্তি ফুটবলারের মৃত্যু

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ইরাকের কিংবদন্তি ফুটবলার আহমেদ রাধি। রোববার (২১ জুন) জর্ডানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা আগে মারা যান সাবেক এই স্ট্রাইকার।

৫৬ বছর বয়সী রাধির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর এই কিংবদন্তি স্ট্রাইকারকে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার (১৮ জুন) হাসপাতাল ত্যাগ করেন তিনি। পরে আবারও অসুস্থবোধ করলে তাকে শনিবার (২০ জুন) পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও লাভ হয়নি। রোববার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

আহমেদ রাধির আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ১৯৮২ সালে। ১৯৯৭ সাল পযর্ন্ত খেলে ১২১ ম্যাচে ৬২ গোল করেছেন তিনি। ১৯৮৬ বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে ইরাকের একমাত্র গোলটি করেছিলেন রাধি। বেলজিয়ামের বিপক্ষে সেই ম্যাচে অবশ্য তার দল হেরেছিল ২-১ ব্যবধানে। তিনি ১৯৮৮ সালে বর্ষসেরা এশিয়ান ফুটবলার নির্বাহিত হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

করোনায় ইরাকের কিংবদন্তি ফুটবলারের মৃত্যু

আপডেট সময় ০৯:৩৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০