ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আসামিকে নিয়ে অভিযানে করোনা আক্রান্ত ওসি, অতঃপর…

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা আক্রান্ত হয়েও আসামিকে নিয়ে অভিযানে যাওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদকে প্রত্যাহার করা হয়েছে

জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ওসি সামাদকে প্রত্যাহার করে জেলা সদরের শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী কোভিড-১৯ হাসপাতালে পাঠানো হয়েছে।

‘তার জায়গায় সোনাইমুড়ি থানার ওসির দায়িত্বে এসেছেন ফেনীর পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিন।’

পুলিশ সুপার বলেন, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ৯ জুন নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে ওসি আব্দুস সামাদের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। ১৫ জুন তার রিপোর্টে করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে।

নিয়ম অনুযায়ী এরপর তার আইসোলেশনে থাকার কথা। কিন্তু সামাদ তা না করে গত ১৭ জুন ঢাকার কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকা থেকে গ্রেফতার হওয়া হত্যা মামলার আসামি মীর হোসেন মীরাকে (২০) নিয়ে সোনাইমুড়ি থানা এলাকায় অস্ত্র উদ্ধারে বের হন বলে জানান পুলিশ সুপার আলমগীর।

‌‌‘এতে মীরা ছাড়াও একাধিক পুলিশ সদস্য ওসির সংস্পর্শে যান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়।’

পুলিশ সুপার বলেন, একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব হল মানুষকে নিয়ম কানুন মেনে চলতে উদ্বুদ্ধ করা। কিন্তু সামাদ নিজেই নিয়ম ভেঙে কর্তব্যে অবহেলা করেছেন; সেই সঙ্গে পুলিশের ভারমূর্তি ক্ষুন্ন করেছেন। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আসামিকে নিয়ে অভিযানে করোনা আক্রান্ত ওসি, অতঃপর…

আপডেট সময় ০৪:১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০