ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রাজধানীতে মরদেহের খণ্ডিত ২ অংশের পর মস্তক উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর দক্ষিণখান ও বিমানবন্দর এলাকা থেকে এক ব্যক্তির মরদেহের দুই খণ্ড উদ্ধারের পর মস্তকটিও উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে দক্ষিণখান গাওয়াইর ভুঁইয়াবাড়ি এলাকার ময়লার স্তুপে একটি ব্যাগের ভেতর থেকে মস্তকটি উদ্ধার করা হয়। খণ্ডিত দুই অংশ শনাক্ত করেছে পরিবারের সদস্যরা।

দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, সোমবার দুপুরে উদ্ধার হওয়া দুই খণ্ড মরদেহের পরিচয় পাওয়া গেছে। গতকাল রাতে মরদেহের পায়ের কাটা অংশ দেখে পরিবারের লোকজন শনাক্ত করেন। মৃত ব্যক্তির নাম হেলাল উদ্দিন (২৫)। তাদের বাসা দক্ষিণখান এলাকাতেই। মৃত হেলাল দক্ষিণখানে ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। ময়নাতদন্ত শেষে হেলাল উদ্দিনের ভাই হুজাইফার কাছে খণ্ডিত দুই অংশ হস্তান্তর করা হয়। এবং মস্তকটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই জয়নাল আরও জানান, ব্যবসায়ীক লেনদেনের কারণে খুন হয়েছেন কিনা স্বজনরা বলতে পারেন নাই। কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে, তদন্তের পর জানা যাবে।

এর আগে সোমবার মরদেহের গলা থেকে নাভি পর্যন্ত খণ্ডিত অংশ উদ্ধার হয় বিমানবন্দর থানার ঈশান কলোনি এলাকার একটি মাঠ থেকে। পরে নাভি থেকে পা পর্যন্ত উদ্ধার হয় দক্ষিণখান থানার মুক্তিযোদ্ধা রোডের একটি বাসার সামনে থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজধানীতে মরদেহের খণ্ডিত ২ অংশের পর মস্তক উদ্ধার

আপডেট সময় ০৬:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০