ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কার নির্দেশে মুছাব্বিরকে হত্যা, জানাল ডিবি

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার নেপথ্যের কারণ পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার ও দখলবাণিজ্যের কারণে মুছাব্বিরকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী বিনাশ দাদা ওরফে দিলীপ।

তিনি বলেন, কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে ও গোপনে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত আট থেকে নয়টি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। চাঁদাবাজি ও দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্ব থেকেই বিনাশ দাদা ওরফে দিলীপের নির্দেশে রহিম এবং জিন্নাত কিলিং মিশনে সরাসরি অংশ নেয়। রহিমকে শুক্রবার নরসিংদী থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

এর আগে ১১ জানুয়ারি ডিবি ‘শুটার’ জিন্নাত ও পরিকল্পনাকারী বিল্লালসহ চারজনকে গ্রেফতার করে। ইতোমধ্যে হত্যার দায় স্বীকার করে শুটার জিন্নাত আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি রাজধানীর পশ্চিম তেজতুরী বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার তেজগাঁও থানায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কার নির্দেশে মুছাব্বিরকে হত্যা, জানাল ডিবি

আপডেট সময় ০৪:১৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬