ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিনা চিকিৎসায় মারা গেল চার বছরের শিশু

আকাশ জাতীয় ডেস্ক:  

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত চার বছরের শিশু বাচ্চার চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেও চিকিৎসা সেবা মেলেনি। শেষ পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার।

মঙ্গলবার (১৬) দুপুরে পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন শাওন নামে চার বছরের শিশু। পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে এই বিড়ম্বনায় পড়তে হয় শিশুটির পরিবারকে।

গ্রামের বাড়ি রংপুর হলেও চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় থাকেন শিশু শাওনের পরিবার।
শাওনের বাবা জাহিদ হোসেন বলেন, আজ দুপুরে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় আমার ছেলে। তাকে নিয়ে বেশ কয়েকটি হাসপাতলে ঘুরেছি। কোনো হাসপাতাল ভর্তি নিতে রাজি হয়নি। কোথাও চিকিৎসা না পেয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর সেখানে মারা যায় আমার বাচ্চা।

তিনি বলেন, এত আকুতি মিনতি করেও আমার বাচ্চাকে বাঁচাতে পারলাম না। এর চেয়ে ব্যর্থতা কি হতে পারে। এখন মরদেহ নিয়ে রংপুর যাচ্ছি। সেখানেই দাফন কাজ সম্পন্ন করবো।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির পর থেকে চট্টগ্রামে চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর অভিযোগ উঠছে। সম্প্রতি আইসিইউ সুবিধা না পেয়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়। এছাড়া চিকিৎসার অভাবে বেশ কয়েকজন রাজনৈতিক নেতাও মৃত্যুবরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিনা চিকিৎসায় মারা গেল চার বছরের শিশু

আপডেট সময় ১১:০০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০