ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এবার মারা গেছেন সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) ভোর সাড়ে ৫টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সকালে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রায় তিন সপ্তাহ আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন।

ডা. একেএম মুজিবুর রহমানকে দাফনের জন্য সাতক্ষীরায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল হিসেবেও কর্মরত ছিলেন।

ডা. শাহেদ ইমরান বলেন, মেডিসিন বিশেষজ্ঞ একেএম মুজিবুর রহমানকে নিয়ে দেশে এ পর্যন্ত ৩৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালকের মৃত্যু

আপডেট সময় ০১:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০