ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে: নাহিদ ইসলাম চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী আ.লীগ দুর্নীতি করে অর্থনীতির বেহাল দশা করে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

করোনায় প্রাণ হারালেন চক্ষু বিশেষজ্ঞ ফজলুল হক

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজের অপথালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হক।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডা. এ কে এম ফজলুল হক স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পাবলিক সার্ভিসে সফল কর্মজীবন শেষে শিকদার মেডিকেল কলেজে শিক্ষকতায় যুক্ত হন। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একই মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. তানজিলা রহমান। গত ১০ জুন সকাল সাড়ে ৬টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিকদারের চতুর্থ ব্যাচের এ শিক্ষার্থী।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত ত্রিশজনের মতো চিকিৎসক করোনায় মারা গেলেন। আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

করোনায় প্রাণ হারালেন চক্ষু বিশেষজ্ঞ ফজলুল হক

আপডেট সময় ০১:৪৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০