ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরেক চিকিৎসকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

প্রাণসংহারি ভাইরাস করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে তরুণ এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার নাম আরিফ হাসান। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ডা. আরিফ হাসান ঢাকা মেডিকেল কলেজের ৪৯ তম ব্যাচের ছাত্র। নগরীর কোতোয়ালি থানার আবেদিন কলোনি এলাকায় থাকতেন তিনি। ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতেন তিনি।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আরিফ হাসান নগরীর পাহাড়তলী এলাকায় নিয়মিত রোগী দেখতেন। কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। করোনার সবগুলো উপসর্গ থাকলেও টেস্ট করানো হয়নি। অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল তার। ছয় দিন আগে করোনার উপসর্গ নিয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরে চমেক হাসপাতালে নেয়া হলে আইসিইউ সাপোর্ট দেয়ার আগেই তার মৃত্যু হয়।

গত ৪ জুন করোনা আক্রান্ত হয়ে চমেক হাসপাতালের আইসিইউতে মারা যান ডা. মুহিদ হাসান। এর আগের দিন এহসানুল করিম নামে আরও এক চিকিৎসক করোনা পজেটিভ হয়ে মারা যান। এছাড়া ঈদের দিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক এ এম জাফর হোসাইন রুমি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরেক চিকিৎসকের মৃত্যু

আপডেট সময় ০১:৩৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০