ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে উন্নত সেবা দেওয়া হবে

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সারাদেশের স্বাস্থ্য সেবা আরও উন্নত করা হবে। এজন্য কমিউনিটি ক্লিনিকের অবকাঠামো আরও বেশি বাড়াতে হবে।

শুক্রবার (১২ জুন) ২০২০-২১ অর্থবছরের বাজেট পরবর্তী এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তৌফিক-ই-ইলাহী বলেন, আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক প্রকল্প হাতে নেয়। তারপরে বিএনপি-জামায়াত সরকার এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। আবার আমাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন আমরা কমিউনিটি ক্লিনিকগুলো উদ্ধার করি। পৃথিবীর কম দেশেই মানুষের জন্য কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা করা হয়। এটি একটি সাহসী পদক্ষেপ। এটি থাকার কারণেই আমরা বলতে পারছি, কমিউনিটি ক্লিনিক শক্তিশালী করা দরকার।

তিনি আরও বলেন, আমাদের সকরকার এজন্য হেলথ টেকনিশিয়ান ও আরও বেশি চিকিৎসক নিয়োগ দিয়েছেন। এবং তার সঙ্গে টেলিমেডিসিনের ব্যবস্থা রয়েছে। আইসিটি ব্যবস্থাপনার কারণে কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন যাচ্ছে। টেলিমেডিসিন এবং কমিউনিটি ক্লিনিক থাকার কারণে আমরা স্বাস্থ্যসেবা দিতে পারছি। অবশ্যই আমরা আরও উন্নত স্বাস্থ্যসেবার কথা চিন্তা করবো। কারণ অবকাঠামো না বাড়ালে স্বাস্থ্যসেবা উন্নত করা যায় না। ব্যপ্তি বাড়ানোর জন্য অর্থমন্ত্রীকে অভিনন্দন। বিনিয়োগ করে কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও শক্তিশালী করবেন।

সংবাদ সম্মেলনে আরও অংশ নেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, অর্থসচিব আব্দুর রউফ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে উন্নত সেবা দেওয়া হবে

আপডেট সময় ০৬:১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০