ঢাকা ০২:০২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা

দিনাজপুরে মহাসড়কে বৃদ্ধের লাশ

আকাশ জাতীয় ডেস্ক: 

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মহাসড়কে ওপর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার ভাদুরিয়া বাজারের পশ্চিমে হলাইজানা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নবাবগঞ্জ থানার এসআই আব্দুল জলিল বলেন, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে হলাইজানা এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়েছে।

তবে লাশের মুখের ওপর দিয়ে চলন্ত গাড়ির চাকা যাওয়ার কারণে মুখ থেঁতলে মাথার মগজ বেরিয়ে গিয়েছে। সে কারণে স্থানীয়রা নিহত বৃদ্ধের লাশ দেখে চিনতে পারছেন না। বৃদ্ধকে দেখে কিছুটা প্রতিবন্ধী মনে হচ্ছে।

তিনি আরও বলেন, নিহত বৃদ্ধের মুখে বড় বড় দাড়ি রয়েছে। পরনে একটি লুঙ্গি থাকলেও গায়ে কোনো জামা ছিল না। লাশের পাশে পায়ের জুতা পাওয়া গেছে।

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান  বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের পরিচয় জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী

দিনাজপুরে মহাসড়কে বৃদ্ধের লাশ

আপডেট সময় ০৬:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০