ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পোশাক শিল্পে পণ্য আমদানিতে রেয়াতি সুবিধার প্রস্তাব

আকাশ জাতীয় ডেস্ক:

শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পকে প্রণোদনা দেওয়ার লক্ষ্যে ২০২০–২১ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে কতিপয় পণ্য আমদানিতে রেয়াতি সুবিধার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ফলে সৃষ্ট বৈশ্বিক মহামারিতে বিপর্যস্ত অর্থনীতিকে পুনর্গঠনের জন্য কর্মসংস্থান ও বিনিয়োগ সৃষ্টিতে শিল্পখাতের গুরুত্ব অপরিসীম। শিল্পখাতে বিনিযোগ বৃদ্ধি, যথাযথ প্রতিরক্ষণের মাধ্যমে বিদ্যমান শিল্পের বহুমুখী প্রসারের কৌশল অবলম্বনে শিল্পখাতের বিভিন্ন উপখাতের জন্য এ প্রস্তাব করছি।

প্রস্তাবিত বাজেটে তিনি বলেন, শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পকে প্রণোদনা দেওয়ার লক্ষ্যে এ শিল্পকে সংশিষ্ট সংগঠনের ন্যায্য প্রস্তাবসমূহের আলোকে কমিপয় পণ্য (যেমন- আরএফআইডি ত্যাগ, ইন্ডাস্ট্রিয়াল র‌্যাকিং সিস্টেম, কাটিং টেবিল ইত্যাদি) আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব করছি।

এছাড়া বন্ড সুবিধায় যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে বিদ্যমান বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সিং বিধিমালা যৌক্তিকরণের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া রপ্তানি বহুমুখীকরণে সম্ভাবনাময় পাদুকা শিল্পের প্রসারের লক্ষ্যে উক্ত শিল্পের তিনটি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারের কম্প্রেসার উৎপাদনকারী দেশীয় শিল্পের সুরক্ষায় উক্ত শিল্পের কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে।

২০২০–২১ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এদিন ৩টায় জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পোশাক শিল্পে পণ্য আমদানিতে রেয়াতি সুবিধার প্রস্তাব

আপডেট সময় ০৪:৩৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০