ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

করোনায় আক্রান্ত হয়ে ডা. জলিলুর রহমান খানের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. জলিলুর রহমান খান মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার (৯ জুন) বিকাল সাড়ে চারটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, করোনায় আক্রান্ত হয়ে ডা. জলিলুর রহমান খান ইমপালস হাসপাতালে ভর্তি ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত তিনদিন ধরে তিনি ভেন্টিলেশনে ছিলেন। সেখানেই আজ বিকালে তার মৃত্যু হয়।

তিনি ইমপালস হাসপাতালের অ্যানেস্থেসিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। হাসপাতালটিতে চিকিৎসা সেবা দিতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হন।

ডা. জলিলুর রহমান খানের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, এফডিএসআরের তথ্য মতে দেশে ডা. জলিলুর রহমান খানসহ করোনায় আক্রান্ত হয়ে আজ পর্যন্ত ২৪ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত সারাদেশে এক হাজার ১০৮ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

করোনায় আক্রান্ত হয়ে ডা. জলিলুর রহমান খানের মৃত্যু

আপডেট সময় ১০:৩৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০