ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পিএসজি ছাড়তে হবে সিলভাকে

আকাশ স্পোর্টস ডেস্ক:  

মৌসুমের শেষে অধিনায়ক থিয়াগো সিলভার জন্য নতুন চুক্তির কোনো প্রস্তাব দিচ্ছে না প্যারিস সেইন্ট জার্মেই। এর অর্থ হচ্ছে এবারের গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে দলবদলের বাজারে উপস্থিত থাকবেন এই ব্রাজিলিয়ান।

৩৫ বছর বয়সী থিয়াগো ২০১২ সালে এসি মিলান থেকে পিএসজিতে যোগ দেবার পর এ পর্যন্ত ৩০০টিরও বেশি ম্যাচ খেলেছেন। পিএসজির স্পোর্টিং পরিচালক লিওনার্দো জানিয়েছেন তার সাথে আর চুক্তি বাড়াতে চাচ্ছে না প্যারিসের জায়ান্টরা। মৌসুমের শেষেই থিয়াগোর সাথে ক্লাবের বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে।

ধারণা করা হচ্ছে থিয়াগো হয়ত আবারো মিলানে ফিরে আসবেন অথবা প্রিমিয়ার লিগে এভারটনে পুনরায় কার্লো আনচেলত্তির অধীনে খেলবেন। এই জুটি একসাথে পিএসজি ও মিলানে দীর্ঘ সময় কাটিয়েছেন। প্রায়ই থিয়াগো কন্টের প্রতি তার ভালবাসার কথা বলে থাকেন।

এ সম্পর্ক থিয়াগো বলেছেন, ‘ক্যারিয়ারে আমি অনেক কোচের সাথেই কাজ করেছি। কিন্তু আনচেলত্তির সাথে সম্পর্কটা সব সময়ই ভিন্ন ছিল। ইউরোপে প্রথম আসার পর সামনে এগিয়ে যাওয়া মোটেই সহজ ছিল না। এসি মিলানে যোগ দেবার পর ছয় মাস আমি কোন ম্যাচে খেলিনি। কিন্তু আমি অন্যতম সেরা কোচ আনচেলত্তির অধীনে অনুশীলনের সুযোগ পেয়েছিলাম। আমি বলে বোঝাতে পারবো না ওই ছয়মাস আমার ক্যারিয়ারে জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। ঐ সময়টা আমার জীবনকে পাল্টে দিয়েছে।’

পিএসজি ছাড়ার আগে আগস্টে থিয়াগোর সামনে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পিএসজি ছাড়তে হবে সিলভাকে

আপডেট সময় ০৯:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০