ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শুধু ঢাকা সিটিতে করোনা শনাক্ত ২০৬৯৮, শীর্ষে মিরপুর

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। একক এলাকা হিসেবে সারাদেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে মিরপুরে। এই এলাকায় শনাক্ত হয়েছে ৭২৫ জন করোনা রোগী। সিটির মধ্যে শীর্ষে থাকা ঢাকায় শনাক্ত ২০ হাজার ৬৯৮ জন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) প্রকাশিত সবশেষ তালিকা থেকে এ তথ্য পাওয়া যায়।

২০০ জনের ওপরে করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে ১৫টি এলাকায়। এর মধ্যে শীর্ষে রয়েছে মিরপুর। এই এলাকায় করোনা রোগী ৭২৫ জন। এর পরেই অবস্থান করছে উত্তরা। এখানে শনাক্ত হয়েছে ৪৯৫ জনের। তৃতীয় স্থানে রয়েছে মহাখালী, ৪৭১ জন। মোহাম্মদপুরে ৪৪৫ জন, মুগদায় ৪৪২ জন এবং যাত্রাবাড়ীতে ৪০৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আবার ধানমন্ডিতে ৩৩৪ জন, কাকরাইলে আছে ৩০১জন। এছাড়া তেঁজগাওয়ে ২৭৪ জন, মগবাজারে ২৭১ জন, খিলগাঁওয়ে ২৪১ জন, রামপুরায় ২৩২ জন, লালবাগে ২২৫ জন, রাজারবাগে ২২২ জন ও বাড্ডায় শনাক্ত হয়েছে ২১২ জন।

জেলার পরিস্থিতি :

সারাদেশে জেলাভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, করোনায় আক্রান্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রামে। এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১১৪ জন। তারপরেই অবস্থান করছে নারায়ণগঞ্জ। এ জেলায় শনাক্ত রোগী ২ হাজার ৬৮২ জন। তৃতীয় স্থানে রয়েছে ঢাকা জেলা (ঢাকা সিটির হিসাব এর বাইরে। এখানে শনাক্ত হয়েছে ১ হাজার ৫৫৪ জন।

এছাড়া কুমিল্লায় ১ হাজার ২০৬ জন, গাজীপুরে ১ হাজার ১৬৫ জন, মুন্সিগঞ্জে ১ হাজার ১৩০ জন, কক্সবাজারে ৯৬৯ জন, নোয়াখালীতে ৮৬৫ জন, সিলেটে ৬৭৬ জন, ময়মনসিংহে ৬১৬ জন, রংপুরে ৫১৬ জন, জামালপুরে ৩০৬ জন, নেত্রকোনায় ২৭৫ জন, বগুড়ায় ২৬৯ জন ও নওগাঁয় ২১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিভাগভিত্তিক সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকায়। এ বিভাগে মোট শনাক্ত হয়েছে ২৯ হাজার ২২১ জন। এর মধ্যে ঢাকা সিটিতে শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৯৮ জন। আর ৫০৭ জন শনাক্ত হওয়ায় তালিকায় সবচেয়ে নিচে আছে বরিশাল বিভাগ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ১৭১ জন। এ নিয়ে মোট শনাক্ত হলো ৭১ হাজার ৬৭৫ জন, যেখানে টেস্ট করেছেন ৪ লাখ ২৫ হাজার ৫৯৫ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৭৫ জনে। শনাক্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শুধু ঢাকা সিটিতে করোনা শনাক্ত ২০৬৯৮, শীর্ষে মিরপুর

আপডেট সময় ০৮:৪৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০