ঢাকা ০২:০২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা

পুকুর পাড়ে জুতা দেখে মিলল লাশের সন্ধান

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন থেকে নিখোঁজের একদিন পর রুবেল হোসেন মায়া নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা।

সোমবার বিকালে উপজেলার নোয়াখলা গ্রামের আবু সুফিয়ানের বাড়ির একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম রুবেল হোসেন মায়া। তিনি নোয়াখলা গ্রামের মৃত সৈয়দ আহাম্মেদ পাইক ও ছালেহা বেগমের ছেলে।

চাটখিল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাইদুল ইসলাম মৃত যুবকের পরিবারের বরাত দিয়ে বলেন, রুবেল হোসেন রবিবার দুপুরে নোয়াখলা গ্রামের আবু সুফিয়ানের বাড়ির পুকুরে কচুুরিপানা পরিষ্কার করতে নামেন। পুকুর গভীর হওয়ায় এবং সাঁতার না জানার কারণে তিনি পানিতে ডুবে যান।

রবিবার সন্ধ্যায় রুবেল বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করে কোথাও সন্ধান পায়নি। সোমবার দুপুরে ওই পুকুর পাড়ে এক জোড়া স্যান্ডেল জুতা পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। এরপর চাটখিল ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে স্টেশন অফিসার একদল ডুবুরি নিয়ে পুকুর থেকে সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে রুবেলের মৃতদেহ উদ্ধার করে।

চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া বলেন, নিহত যুবক বাকপ্রতিবন্ধি ছিল। সে আবু সুফিয়ানের বাড়ির পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় সোমবার বিকাল ৪টার দিকে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী

পুকুর পাড়ে জুতা দেখে মিলল লাশের সন্ধান

আপডেট সময় ০৫:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০