ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বেতনের দাবিতে উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বকেয়া বেতন ভাতার দাবিতে ভার্সেটাল গার্মেন্টের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

দক্ষিণখান মোল্লারটেকসংলগ্ন ওই কারখানার শ্রমিকরা মঙ্গলবার বেলা ১১টার দিকে আজমপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

ভার্সেটাল গার্মেন্ট কারখার অপারেটর মজনু  জানান, পূর্ব ঘোষণা এবং বকেয়া বেতন পরিশোধ না করেই ১২০০ শ্রমিকের মধ্যে ৩০০ ছাঁটাই করেছে। তাই আমরা বাধ্য হয়ে পুনঃনিয়োগ ও বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছি।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শচীন মৌলিক জানান, শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলে পুলিশের তরফ থেকে মালিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন গানে ফিরলেন কণ্ঠশিল্পী রেহমান সাকিব

বেতনের দাবিতে উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০১:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০