ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী গাইবান্ধায় বিসিক শিল্পনগরীর কয়েল ফ্যাক্টরিতে আগুন আইএমএফের শর্ত মেনে কি পে স্কেল বাস্তবায়ন করতে পারবে সরকার? গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, এটা কোনো সরকারই না: জামায়াত আমির বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প

করোনা আক্রান্ত কামরানকে দেয়া হচ্ছে প্লাজমা থেরাপি

আকাশ জাতীয় ডেস্ক:  

কোভিড-১৯ আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানকে প্লাজমা থেরাপি দেয়া হচ্ছে। তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার কামরানের করোনাভাইরাস ধরা পড়ে। পর দিন বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হওয়ায় রোববার সন্ধ্যায় বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে ভর্তি করা হয়।

কামরানের ছেলে আরমান আহমদ শিপলু জানান, কামরানকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা শুরু করেছেন। সোমবার তাকে প্লাজমা থেরাপি দেয়া হচ্ছে। প্লাজমা রেডি। ‘এ’ পজিটিভ গ্রুপের রক্তের প্লাজমা আগেই সংগ্রহ করা হয়েছে।

এর আগে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমারও করোনাভাইরাস ধরা পড়ে। তিনি অনেকটা সুস্থ রয়েছেন এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে পরিবার জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত ছিল: স্পেন কোচ

করোনা আক্রান্ত কামরানকে দেয়া হচ্ছে প্লাজমা থেরাপি

আপডেট সময় ০৪:৪২:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০