ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনা কেড়ে নিল আরেক চিকিৎসকের প্রাণ

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে রাজধানীর বাড্ডার এএমজেড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে দেশে ২১ চিকিৎসকরে মৃত্যু হলো কোভিড-১৯ এ।

মারা যাওয়া চিকিৎসকের নাম ডা. শাখাওয়াত হোসেন। তিনি রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগে কনসালটেন্ট ছিলেন।

ইসলামী ব্যাংক হাসপাতালের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এএসএম জাফর উল্লাহ জানান, হাসপাতালে একজন রোগী দেখতে গিয়ে তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হন। টেস্টে পজিটিভ আসায় কয়েকদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ডা. শাখাওয়াতের ভগ্নিপতি সাইফুর রহমান জানান, কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়লে ২৯ মে বাড্ডার এএমজেড হাসপাতালে ভর্তি করা হয় শাখাওয়াতকে। সেদিন থেকেই তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ছিলেন তিনি।

অবস্থার অবনতি হলে ৩ মে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়। আজ সকালে তার মৃত্যু হয়।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেইফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস-এফডিএসআরের তথ্য অনুযায়ী, সারাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও ৫ চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা কেড়ে নিল আরেক চিকিৎসকের প্রাণ

আপডেট সময় ০১:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০