ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

স্বল্প খরচের ভেন্টিলেটর এনেছে ফিটবিট

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনাভাইরাস আক্রান্তদের সহায়তায় কম দামে ‘ফিটবিট ফ্লো’ নামে ভেন্টিলেটর নিয়ে এসেছে পরিধেয় ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান ফিটবিট।

সম্প্রতি প্রতিষ্ঠানটি দাবি করেছে, ‘কম খরচে, ভালো মানের, সহজে ব্যবহারযোগ্য’ জরুরি ভেন্টিলেটর বানিয়েছে তারা।

ইতোমধ্যেই মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন (ইইউএ) পেয়েছে ভেন্টিলেটরটি।

বিবৃতিতে ফিটবিট বলছে, ‘প্যারামেডিকসরা যেমন রিসাসিটেটর ব্যাগ ব্যবহার করেন, ফিটবিট ফ্লোতেও উন্নত যন্ত্রাংশ, সেন্সরের এবং অ্যালার্মের সঙ্গে এ ব্যাগ ব্যবহার করা হয়েছে, যা রোগীর পর্যবেক্ষণ এবং স্বয়ংক্রিয় সংকোচন ব্যবস্থা সমর্থন করে এ ডিভাইস।’ সহজে যাতে ব্যবহার করা যায় সেদিকে লক্ষ্য রেখেই বানানো হয়েছে ফিটবিট ফ্লো। সাধারণত বাণিজ্যিক ভেন্টিলেটর ব্যবহার করতে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর দরকার হয়। ‘ফিটবিট ফ্লো’ বানাতে এবং পরীক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অরিগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটিতে (ওএইচএসইউ) কোভিড-১৯ রোগীদের জরুরি সেবা দিচ্ছেন এমন চিকিৎসা কর্মীদের সঙ্গে কাজ করেছে প্রতিষ্ঠানটি।

ফিটবিট সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান জেমস পার্ক বলেন, ‘উন্নত সেন্সর বানানো, উৎপাদন এবং বৈশ্বিক সরবরাহ চেইনে আমাদের অভিজ্ঞতা কাজে লাগানোর একটি সুযোগ দেখেছি, যার মাধ্যমে ভেন্টিলেটর সংকট সমাধানের একটি সুযোগ রয়েছে এবং করোনাভাইরাস মোকাবেলায় বৈশ্বিক কিছুটা সহায়তা হবে।’

জরুরি অবস্থার জন্য বানানো অন্যান্য ভেন্টিলেটরগুলোতেও কম বেশি একই ফিচার রয়েছে। তবে, ফিটবিট দাবি করছে, এতো কম দামে এ ফিচার দিচ্ছে এমন কোনো ভেন্টিলেটর এখন পর্যন্ত নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

স্বল্প খরচের ভেন্টিলেটর এনেছে ফিটবিট

আপডেট সময় ১০:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০