ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

সংঙ্গীতশিল্পী মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রয়াত চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির বড় ভাই বিটিভির জনপ্রিয় নজরুল সংঙ্গীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা মো. মনোয়ার হোসেন মনির (৭৩) আর নেই (ইন্নালিল্লাহি….রাজিউন)।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় নিজ বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার দত্তপাড়া গ্রামে তিনি ইন্তেকাল করেন। মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মনির দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।

মরহুম মনোয়ার হোসেন মনির সোনারগাঁও শিল্পকলা একাডেমির একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নজরুল সংঙ্গীত শিল্পী ছিলেন এবং বিভিন্ন নাটকেও অভিনয় করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মনিরের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও শিল্পকলা একাডেমির সভাপতি ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গনি, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শুক্রবার বাদ জুমা মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মনিরকে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলামের নেতৃত্বে রাস্ট্রীয় মর্যাদা ও পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে প্রয়াত চিত্র নায়িকা পারভীন সুলতানা দিতির পাশে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা মো. মনোয়ার হোসেন মনিরের মৃত্যুতে শিল্পাঙ্গন ও মুক্তিযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

সংঙ্গীতশিল্পী মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন আর নেই

আপডেট সময় ০৬:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০