ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

এবার সাবেক মেয়র কামরান করোনা আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।

শুক্রবার (৫ মে) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এর আগে সাবেক এই মেয়রের স্ত্রী আসমা কামরানও করোনা আক্রান্ত হন।

বদর উদ্দিন আহমদ কামরান নিজে সংবাদমাধ্যমকে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এখন বাসায় আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন।

এর আগে গত ২৭ মে বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান করোনা আক্রান্ত হয়।

এরপর ০২ জুন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী করোনা আক্রান্ত হন।

আগে গত ২২ মে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক বিশিষ্ট ক্রীড়া সংগঠক শফিউল আলম চৌধুরী নাদেল ও ২৪ মার্চ সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ করোনাভাইরাসে আক্রান্ত হন। অবশ্য তারা দুই জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এছাড়া গত ২৩ মে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) মুহিবুল ইসলাম ইমন করোনা আক্রান্ত হন।

এদিকে রাজনীতিবিদ ও এসপি পদবীর পুলিশ কর্মকর্তাসহ সিলেট বিভাগে আরো ৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৪৭ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৮ ও মৌলভীবাজারে ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে ১ হাজার ৪১৫ করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৮৪ জনে, সুনামগঞ্জে ২৬৯ জন, হবিগঞ্জে ২১২ জন এবং মৌলভীবাজারে ১৫২ জনে পৌঁছেছে আক্রান্তের সংখ্যা।

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ দিন সিলেটে আক্রান্ত ৪৭ জনের মধ্যে একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও একজন এসপি পদমর্যাদার পুলিশ কর্মকর্তা রয়েছেন। এছাড়া সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আক্রান্ত ২২ জনের সকলেই সুনামগঞ্জের।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বলেন, মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা পজিটিভ আসে। এরমধ্যে জকিগঞ্জে ১৮ জন, জৈন্তাপুরে ২ জন, গোয়াইনঘাটে ১১ জন, বিয়ানীবাজারে একজন এবং অন্যরা সিলেট সদর উপজেলার। এ পর্যন্ত আক্রান্ত ১ হাজার ৪১৫ জনের মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ৩৫৪ জন। এছাড়া বিভাগে মারা গেছেন ২৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৩ জন, মৌলভীবাজারে ৪ জন এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জে এক জন করে মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

এবার সাবেক মেয়র কামরান করোনা আক্রান্ত

আপডেট সময় ০৯:২১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০