ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ডেঙ্গুজ্বরে বিএনপি থেকে আ’লীগে যোগ দেয়া সেই আমিনুলের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বিএনপি থেকে আয়ামী লীগে যোগ দেয়া সেই আমিনুল ইসলামের মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার কলচোঁ ইউনিয়নের রামপুরার নিজ বাড়িতে তিনি মারা যান। আমিনুল ইসলাম এ বছরহাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হন। পরে তিনি ইউনিয়ন আওয়ামী লীগে যোগদান করেন।

মৃত আমিনুল ইসলাম ৪নং কলচোঁ ইউনিয়নের রামপুর ভূঁইয়াবাড়ির বাসিন্দা।

কলচোঁ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, গত কয়েক দিন থেকে আমিনুল ইসলাম অসুস্থ ছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে যান। সেখানে বুধবার দিবাগত রাতে তিনি মারা যান।

এর আগে আমিনুল ইসলাম হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, উপজেলা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি উপজেলর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

গত ২৮ মে তিনি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন– ‘এই প্রথম ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলাম। সবাই দোয়া করবেন প্লিজ। আমি কিন্তু দুর্বল।

আমিনুলের মৃত্যুতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুজ্বরে বিএনপি থেকে আ’লীগে যোগ দেয়া সেই আমিনুলের মৃত্যু

আপডেট সময় ১২:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০