ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পটুয়াখালীতে উন্নয়ন কাজ বন্ধ করে দেয়ায় শ্রমিকদের মানববন্ধন

আকাশ জাতীয় ডেস্ক: 

পটুয়াখালীতে বখাটেদের চাঁদা না দেয়ায় সড়ক উন্নয়নের চলমান কাজ বন্ধ করে দিয়েছে বখাটেরা। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

সদর উপজেলার খাশেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার এ মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রমিকরা।

মানববন্ধনে অংশ নেয়া শ্রমিকরা জানায়, পটুয়াখালী এলজিইডির তত্ত্বাবধায়নে খাশেরহাট, বাজারঘোনা, আবাসন পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ করছে আবদুল কাদের নামে এ ঠিকাদার প্রতিষ্ঠান। কাজ শুরু থেকে এলাকার কতিপয় বখাটেরা নানা ছলছুতোয় কাজে বাধা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এলাকার আজিজ হাওলাদারের ছেলে মহিবুল্লাহ কিছু বখাটের নিয়ে হুমকি দিয়ে চলমান কাজ বন্ধ করে দেয়।

এ সময় ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় আবদুল জলিল, আবদুল ছাত্তার, আবদুল মালেকসহ অনেকে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আবদুল কাদের জানান, কাজ শুরু থেকে মহিবুল্লাহের নেতৃত্বে কতিপয় যুবকরা প্রায়ই চাঁদা দাবি করে আসছে। তাদের চাঁদা না দেয়ায় মহিবুল্লাহ ও তার সাঙ্গপাঙ্গরা কাজ বন্ধ করে দেয়। এ ঘটনা এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়াও সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

পটুয়াখালীতে উন্নয়ন কাজ বন্ধ করে দেয়ায় শ্রমিকদের মানববন্ধন

আপডেট সময় ১১:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০