ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মির্জাপুরে করোনায় বিএনপি নেতার মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান তোতা (৫৭) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে গত ২৭ মে তিনি করোনা পজিটিভ শনাক্ত হলে ঢাকার নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি স্ট্রোক করলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুরে সেখানে তিনি মারা যান। ইঞ্জিনিয়ার খলিলুর রহমান উপজেলার বহুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপির রাজনীতির পাশাপাশি ইঞ্জিনিয়ার খলিলুর রহমান সামাজিক একাধিক সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। তিনি টাঙ্গাইল জেলা যুব সমিতি ঢাকার প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং ঢাকাস্থ মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। করোনা আক্রান্ত বিএনপি নেতা খলিলুর রহমান তোতার জানাজা ও দাফন ঢাকার স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে খলিলুর রহমান তোতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান সাঈদ সোহরাব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির ও মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে করোনায় বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় ১১:১৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০