ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সপরিবারে করোনায় আক্রান্ত নজরুল ইসলাম মজুমদার

আকাশ জাতীয় ডেস্ক: 

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

নমুনা পরীক্ষায় নজরুল ইসলাম, তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূর করোনা পজিটিভ এসেছে।

বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসেরও (বিএবি) চেয়ারম্যান।

এক্সিম ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের প্রধান সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব চ্যাটার্জী জানান, তাদের নমুনা পরীক্ষায় পাঁচ দিন আগে কোভিড-১৯ ‘পজিটিভ’ আসে।

তিনি জানান, চেয়ারম্যান স্যার ও ম্যাডাম নাসরিন ইসলাম মহাখালী ডিওএইচএসের বাসায় চিকিৎসা নিচ্ছেন। আর উনার ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম এবং তার স্ত্রী আনোয়ার খাঁন মডার্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নজরুল ইসলামের পারিবারিক একটি সূত্র জানায়, এক সপ্তাহ আগে ভাইরাস সংক্রমণ শুরু হয় মজুমদার পরিবারে। মজুমদার ও তার স্ত্রীর অবস্থার উন্নতির দিকে। তবে বাসায় চিকিৎসা নিয়েও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শনিবার পুত্র ও পুত্রবধূকে হাসপাতালে ভর্তি করা হয়।

সপ্তাহ খানেক আগে ওয়ালিদ ও স্ত্রীর কোভিড-১৯ এর উপসর্গ দেখা দেয়। পরে নজরুল মজুমদার ও তার স্ত্রীর উপসর্গ দেখা দিলে স্বাস্থ্যকর্মীরা বাসায় এসে নমুনা নিয়ে যায়। পরীক্ষায় চারজনেরই করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে।

নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী নাসরিন ইসলামও এক্সিম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সপরিবারে করোনায় আক্রান্ত নজরুল ইসলাম মজুমদার

আপডেট সময় ১২:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০