ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় মৃত বিএনপি নেতার লাশ দাফন করলো ছাত্রলীগ

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় করোনায় মৃত বিএনপি নেতার লাশ দাফন করেছে উত্তর জেলা ছাত্রলীগ। শুক্রবার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম ভুইয়া করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

মৃত ব্যক্তির দাফন-কাফন সম্পন্ন করে ছাত্রলীগের ‘ওরা ৪১ জন’ টিম। শুক্রবার গভীর রাতে হোসেনপুর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় জাফরগঞ্জ ইউপির সাবেক দুইবারের এই চেয়ারম্যানকে।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে ‘ওরা ৪১ জন’ ইতিমধ্যে করোনায় মৃত বিভিন্ন দল-মতের পাঁচজনের লাশ দাফন করেছে। আব্দুস সালাম ভুইয়ার লাশ দাফনে সহযোগিতা করেন জেলা ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসেন, ক্বারী সাইফুল ইসলাম, আবু হানিফ সরকার, হাফেজ তোফায়েল আহমেদ, ক্বারী কামাল উদ্দিন, মাওলানা খালিদ ও হাফেজ নাজিম উদ্দিন সরকার।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক জানান, উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসানের ফোন পেয়ে আমাদের ‘ওরা ৪১ জন’ টিম মৃত বিএনপি নেতা আব্দুস সালাম ভুইয়ার লাশ ধর্মীয় বিধান অনুযায়ী দাফন করেছি। দল-মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে করোনায় মৃত ব্যক্তিকে আমরা সম্মানের সাথে বিদায় জানানোর চেষ্টা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় মৃত বিএনপি নেতার লাশ দাফন করলো ছাত্রলীগ

আপডেট সময় ০১:১৩:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০