ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

চট্টগ্রামে করোনা নিয়েই শিশুর জন্ম

আকাশ জাতীয় ডেস্ক:  

চট্টগ্রামে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত এক নারীর জন্ম দেওয়া নবজাতকের শরীরেও প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে। জন্মের ২৪ ঘন্টার মধ্যেই শিশুটির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং ফলাফলে জানা যায়, শিশুটি করোনাভাইরাস পজিটিভ।

বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। আক্রান্ত মা ও নবজাতক ছেলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা বিভাগের আইসোলেশন ইউনিটে আছেন।

জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ২০ মে নমুনা পরীক্ষায় ওই নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। প্রসব বেদনা শুরু হওয়ায় ২৪ মে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেদিন দুপুরেই অস্ত্রোপচারের মাধ্যমে ৩২ বছর বয়সী ওই নারী এক ছেলে সন্তানের জন্ম দেন। শিশুটির জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই তারও নমুনা সংগ্রহ করে চিকিৎসকরা। এরপর নমুনা পরীক্ষার মাধ্যমে জানা যায়, নবজাতকও কোভিড-১৯ আক্রান্ত।

মা ও ছেলে উভয়ই সুস্থ আছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

চট্টগ্রামে করোনা নিয়েই শিশুর জন্ম

আপডেট সময় ০১:৪১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০