ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার চার কর্মীর করোনা শনাক্ত

আকাশ জাতীয় ডেস্ক: 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় কর্মরত বাবুর্চি, নিরাপত্তাকর্মীসহ চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে করোনা পরীক্ষায় প্রতিমন্ত্রীর পরিবারের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী ফেসবুকে লিখেছেন, ‘অনেকদিন থেকেই শুনছি পরিচিত মানুষেরা পরীক্ষা করাচ্ছেন। কেউ কেউ বাসায় চিকিৎসা নিচ্ছেন, কেউ হাসপাতালে ভর্তি। মৃত্যুবরণ করেছেন একাধিক পরিচিত ব্যক্তি। তাই আমার বাসার সহকারী মিঠু যখন বললো বাবুর্চি মুসা আর চারজন নিরাপত্তাকর্মীর মধ্যে একজনের জ্বর তখন দেরি না করে পরীক্ষা করালাম। নিজের সহ মোট নয় জনের। ফলাফল এসেছে, মুসা এবং সেই নিরাপত্তাকর্মীসহ মোট চার জন পজেটিভ। মানে বাকি দুইজন পজেটিভ হয়েও কোনো লক্ষ্মণ নেই।’

শাহরিয়ার আলম আরও লিখেছেন, ‘আমরা বাকিরা নেগেটিভ। গতকাল রাত থেকে শুরু হয়েছে প্রস্তুতি। বাড়িতে রুগী রেখেই চিকিৎসা করাতে হবে এবং নিজেদের সুস্থ রাখতে হবে। কাজটা সহজ না হলেও করতে হবে। সকলকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সবার জন্য দোয়া করার জন্য। অসুস্থরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন এবং নতুন কেউ যেন সংক্রমিত না হন। ৩-৪ দিন পরে দ্বিতীয় দফা পরীক্ষা করানো হবে।’

প্রতিমন্ত্রী তাঁর ফেসবুকে লেখেন, ‘গত দুইমাস যেভাবে কাজ করেছি অবশ্যই চেষ্টা করব সেভাবে বাসায় থেকে কাজ করতে। অজস্র মানুষের বিভিন্ন অনুরোধ আসে আমার কাছে প্রতিদিন, এইসময় মূলত সেটা প্রবাসীদের কাছ থেকে আর অন্যদেশে আটকে পড়া বাংলাদেশেদের নাগরিকদের কাছ থেকে। এলাকার দেখভালতো আছেই।

শাহরিয়ার আলম লিখেছেন, ‘করোনাকালে যতটা সম্ভব সাবধানে থাকার চেষ্টা করেছি। যদিও ইউরোপে ছড়িয়ে পড়ার প্রথম দিকে মাদ্রিদ আর জেনেভা যেতে হয়েছিলো। বিশ্ব তখনও এর ভয়াবহতা বুঝে উঠেনি।’

করোনা থেকে মুক্ত থাকতে প্রতিমন্ত্রী সবাইকে সরকারি নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার চার কর্মীর করোনা শনাক্ত

আপডেট সময় ০৯:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০