ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনের ল্যাবে মজুদ আছে আরো তিন করোনাভাইরাস!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আন্তর্জাতিক চাপের মুখে চাঞ্চল্যকর স্বীকারোক্তি চীনের। এবার বেজিং জানিয়েছে, তাদের গবেষণাগারে রয়েছে বাদুড় থেকে সংগৃহীত তিনটি সক্রিয় করোনা ভাইরাস। তবে সেগুলোর সঙ্গে মারণ কোভিড-১৯-এর কোনও মিল নেই। কিন্তু সাফাই দিলেও অনেক কিছুই যে এখনও গোপন করছে দেশটি তা স্পষ্ট বলেই মত বিশ্লেষকদের।

আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের অভিযোগের জবাবে চীন জানিয়েছে, উহানের ভাইরোলজি ল্যাবে বাদুড় থেকে সংগ্রহ করা তিনটি করোনা ভাইরাস রয়েছে। তবে সেগুলোর সঙ্গে কোভিড-১৯-এর কোনও মিল নেই।

উহান ভাইরোলজি ইনস্টিটিউটের ডিরেক্টর ওয়াং ইয়ানই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চীনের বিরুদ্ধে ভাইরাস ছড়িয়ে দেওয়ার যে অভিযোগ আমেরিকা ও ইউরোপার বিভিন্ন দেশ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা।

তার ভাষ্য, ‘আমাদের কাছে বাদুড় থেকে সংগৃহীত তিনটি করোনা ভাইরাস আছে। সেগুলো অত্যন্ত নিরাপদে পৃথকভাবে সংরক্ষিত রয়েছে। যদিও এগুলোর সঙ্গে ‘সার্স সিওভি-২’-র মিল থাকার সম্ভাবনা বড়জোর ৭৯.৮ শতাংশ।

এদিকে, চীনের এই যুক্তি সহজে মানতে নারাজ বিশ্লেষকরা। চীনের তথ্য গোপন করার স্বভাব বিশ্বের কাছে নতুন কিছু নয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, গত ১৩ মে রেকর্ড হওয়া উহানের ভাইরোলজি ল্যাবের ডিরেক্টরের এই সাক্ষাৎকার এতদিন পর কেন দেখানো হল, তার সদুত্তর অবশ্য দিতে পারেনি চীনা সংবাদমাধ্যম।

গত বেশ কয়েকদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও বারবার চীনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তারা দাবি করেছেন, উহানের ভাইরোলজি ল্যাবরেটরি থেকেই করোনা ভাইরাস সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাদের কাছে এই দাবির পক্ষে পোক্ত প্রমাণও আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনের ল্যাবে মজুদ আছে আরো তিন করোনাভাইরাস!

আপডেট সময় ০৫:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০