ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাবেক জাতীয় কাবাডি খেলোয়াড়কে হাত-পায়ের রগ কেটে হত্যা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সাবেক জাতীয় দলের সাবেক কাবাডি খেলোয়াড় ও রেফারি কাইয়ুম সিকদারকে (৪৮) হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। তিনি নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছিলেন।

গত মঙ্গলবার (২৬ মে) রাত ৯টার দিকে নড়াইলের নড়াগাতি থানার উপজেলার বোয়ালিয়ার চর মন্দিরের কাছে এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় তার সঙ্গে থাকা নড়াগাতি থানার কৃষকলীগের সভাপতি হাসনাত মোল্লার হাত ও পায়ের রগ কেটে দিয়েছেন দুর্বৃত্তরা।

এলাকাবাসী জানায়, কয়েকজন নেতাকর্মীসহ কালিয়া উপজেলা থেকে মোটরসাইকেলে করে কলাবাড়িয়া ফিরছিলেন কাইয়ুম সিকদার ও হাসনাত মোল্লা। রাত ৯টার দিকে তারা বোয়ালিয়ার চর মন্দিরের কাছে পৌঁছালে আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি কোপায়। এতে কাইয়ুম সিকদারের হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা নড়াগতি থানার কৃষকলীগের সভাপতি হাসনাতের হাত ও পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। পরে তাকেও উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকারীদের ধরতে পুলিশি অভিযান চলছে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাতীয় কাবাডি দলের পরিচিত মুখ ছিলেন কাইয়ুম সিকদার। ১৯৯৫ মাদ্রাজ সাফ গেমসে জাতীয় দলের হয়ে অভিষিক্ত হয়ার পর ১৯৯৯ সাফ গেমস ও ১৯৯৮ এশিয়ান গেমসেও বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি। একসময় বাংলাদেশ পুলিশ দলের হয়ে খেলা কাইয়ুম ২০১০ গুয়াংজু এশিয়ান গেমস ও ২০১০ মাস্কট বিচ গেমসে রেফারির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া কাবাডি ফেডারেশনের সর্বশেষ নির্বাচিত কার্যনির্বাহী সদস্য ছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক জাতীয় কাবাডি খেলোয়াড়কে হাত-পায়ের রগ কেটে হত্যা

আপডেট সময় ০৪:৪৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০