ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় আক্রান্ত হয়ে কাউন্সিলর মাজহারের মৃত্যু

মাজহারুল ইসলাম চৌধুরী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গণমাধ্যমকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৮-১০ দিন আগে অসুস্থ হয়ে পড়লে কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীকে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা পজেটিভ এলে তাকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীর ছেলে ডা. আশিকুল ইসলামও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

মাজহারুল ইসলাম চৌধুরী সদরঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি চট্টগ্রাম চেম্বারের পরিচালক ছাড়াও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় আক্রান্ত হয়ে কাউন্সিলর মাজহারের মৃত্যু

আপডেট সময় ১১:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০