ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছুটি নেই করোনা ল্যাবে নিয়োজিতদের

আকাশ জাতীয় ডেস্ক:  

সবাই যখন ঘরে বসে ঈদের আনন্দ উপভোগ করছে, তখনও কিছু মানুষ কাজ করছেন করোনা ল্যাবে। ঈদের পরের দিনও তারা ব্যস্ত করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায়।

একদিন পরীক্ষার কাজ না করলে নমুনা জট তৈরি হতে পারে, তাই পরিবার নিয়ে সময় কাটানো বাদ দিয়ে অন্যের পরিবারকে চিকিৎসার সমাধান দিতে লড়াই করছেন তারা। তবে এতে কোনো অভিযোগ নেই তাদের।

কথা হয় বিআইটিআইডি মাইক্রোবায়োলজি বিভাগের সমন্বয়ক অধ্যাপক ডা. শাকিল আহমেদ এর সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, ল্যাবে বিশেষজ্ঞ ও টেকনোলজিস্ট সবাই কাজ করছি। আমাদের চেষ্টা রয়েছে, বেশি সংখ্যক নমুনা পরীক্ষা করে রোগী চিহ্নিত করা। এই কাজেই আমাদের ঈদ।

অন্যদিকে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম বাংলানিউজকে বলেন, প্রতিদিনই ২শ থেকে আড়াইশ নমুনা পরীক্ষা করছি। এই ঈদে নিজেদের পরিবার পরিজনকে দূরে রেখে ল্যাবে রয়েছি, যাতে রোগ শনাক্ত করতে পারি। একটু খারাপ লাগলেও কোনভাবে দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সবার প্রতি অনুরোধ থাকবে, বাসায় থেকে ঈদ পালন করবেন।

প্রসঙ্গত, গতকাল ঈদের দিনেও ৩৮০টি নমুনা পরীক্ষা করা হয় চট্টগ্রামে। এরমধ্যে ১৭৯ জন রোগী নতুন শনাক্ত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছুটি নেই করোনা ল্যাবে নিয়োজিতদের

আপডেট সময় ০১:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০