ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় ডিএমপির এক পরিদর্শকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসে আরও এক পুলিশ সদস্য মারা গেছেন। তিনি পুলিশের পরিদর্শক। নাম রাজু আহম্মেদ। তিনি ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে কর্মরত ছিলেন। এই নিয়ে পুলিশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে।

রবিবার সকালে সাড়ে দশটায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা।

তিনি জানান, ২ মে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর ৪ মে রাজুকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় আইসিইউতে। এতদিন তিনি আইসিইউতে ছিলেন। আজ সকালে তার মৃত্যু হয়।

রাজু করোনাভাইরাসে মৃত প্রথম পুলিশ পরিদর্শক। তিনি চাঁদপুরের বাসিন্দা। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

এদিকে পুলিশের উদ্যেগে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানেই তার দাফন সম্পন্ন হবে।

পরিদর্শক রাজু আহম্মেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পুলিশের প্রধান আইজিপি ড. বেনজীর আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনায় ডিএমপির এক পরিদর্শকের মৃত্যু

আপডেট সময় ০৪:৫৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০