ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা পাকিস্তানের অনুরোধেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি: ট্রাম্প হাম ও উপসর্গে মৃত্যু:পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী ওমানে গাড়ির ভেতর চার ভাইয়ের মৃত্যু কার্বন মনোক্সাইডে, ধারণা পুলিশের রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল সংবিধান সংশোধন: প্রতিশ্রুতি ছাড়া কমিটিতে থাকতে চায় না জামায়াত পশ্চিমবঙ্গে জোট নয়; ‘একলা লড়াই’র ডাক রাহুল গান্ধীর বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ

এসএসসির ফল প্রকাশের এক সপ্তাহ পর একাদশে ভর্তি

আকাশ জাতীয় ডেস্ক: 

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে আগামী ৩১ মে। ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে।

সূত্র মতে, আগামী ৬ থেকে ৭ জুন থেকে অনলাইন ভর্তি কার্যক্রম শুরুর প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। এ স্তরে ক্লাস কবে শুরু হবে সেটি নির্ভর করছে পরিস্থিতির ওপর। তবে আগস্টে ক্লাস শুরু করার লক্ষ্যে কাজ চলছে।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন আর রশিদ জানান, একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম সংক্রান্ত প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ৬-৭ জুন থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম ৫০ দিনের মধ্যে শেষ করতে প্রস্তাব পাঠানো হয়েছে। তিনটি ধাপে আবেদন গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

ভর্তির পর পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়ে একাদশ শ্রেণির ক্লাস শুরুর সময় নির্ধারণ করা হবে বলে তিনি জানান।

জানা গেছে, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আগামী ৩১ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শেষে একাদশ শ্রেণির ভর্তি শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সূত্র আরও জানায়, এ বছর একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হবে। সম্ভাব্য সময় হিসেবে প্রথম ধাপের ভর্তি আবেদন গ্রহণ শুরু হতে পারে আগামী ৬ থেকে ১৬ জুন পর্যন্ত। আবেদন যাচাই-বাছাই, আপত্তি ও নিষ্পত্তি কার্যক্রম ২৩ থেকে ২৭ জুন পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষে ৫ জুলাই প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে।

দ্বিতীয় ধাপের আবেদন ১৪ জুলাই শুরু হয়ে চলতে পারে ১৭ জুলাই পর্যন্ত। তৃতীয় ধাপের আবেদন ২২ জুলাই শুরু হয়ে চলতে পারে ২৪ জুলাই পর্যন্ত এবং ওইদিনই রাতে ফল প্রকাশ হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব

এসএসসির ফল প্রকাশের এক সপ্তাহ পর একাদশে ভর্তি

আপডেট সময় ০৪:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০