ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেতন-বোনাসের দাবিতে ম্যাক্সে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে চট্টগ্রামের আলোচিত বেসরকারি ম্যাক্স হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টার দিকে নগরের মেহেদিবাগে অবস্থিত হাসপাতাল ভবনের সামনে বিক্ষোভ করেন তারা।

হাসপাতালের কয়েকজন স্বাস্থ্যকর্মী বাংলানিউজকে বলেন, এই করোনার সময়েও ঝুঁকি নিয়ে প্রতিদিন হাসপাতালে ডিউটি করেছি। কয়েকদিন বাদেই ঈদ। কিন্তু আমাদের প্রাপ্য বেতন এবং বোনাস এখনো পরিশোধ করা হয়নি।

তারা জানান, প্রথমে বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দিলেও পরে আলাদা কক্ষে ডেকে নিয়ে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে কথা বলার চেষ্টা করলে পুলিশের ভয় দেখাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ম্যাক্স হাসপাতালের জেনারেল ম্যানেজার রঞ্জন প্রসাদ দাশ গুপ্ত হাসপাতালে কোনো আন্দোলন হচ্ছে না দাবি করে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

তবে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী বলেন, স্বাস্থ্যকর্মীদের বেতন পরিশোধ করা হয়েছে। কিন্তু অর্থ সংকটের কারণে আমার বোনাস পরিশোধ করতে পারছি না।

তিনি বলেন, আমরা তাদের বলেছি ঈদের পর থেকে পরবর্তী মাসগুলোর বেতনের সঙ্গে সমন্বয় করে বোনাস দিয়ে দেবো। কিন্তু তাদের কিছুলোক বিষয়টি না মেনে প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করতে আন্দোলনে নেমেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেতন-বোনাসের দাবিতে ম্যাক্সে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ

আপডেট সময় ০৪:৪৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০