ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে শিমুলিয়ায় ফেরিসহ নৌযান চলাচল বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা সংক্রমণ ও ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেয়া হয়েছে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটের ফেরিসহ সকল নৌযান।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে, বিআইডব্লিটিসি ও টিএ কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। তবে তাতেও থামছে না শিমুলিয়া ঘাটে ঘরমুখি মানুষের ঢল।

মঙ্গলবার সকাল থেকে মুন্সীগঞ্জের লৌহজং এর শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় দক্ষিণ বঙ্গগামী ২১ জেলার হাজার হাজার মানুষ। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্য বিধি কোনোটাই মানছেন না তারা। ফলে শিশু-নারীসহ বিভিন্ন বয়সের যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। ভোরে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে একটি ফেরি ছেড়ে গেলেও সকাল ১০টা থেকে ঘাটে নোঙ্গর করা দুটি ফেরিতে কয়েক হাজার যাত্রী অবস্থান করছেন। সরকারের নির্দেশনা না থাকায় ছাড়তে পারছে না ফেরি দুটি।

এদিকে, গাদাগাদি করে করোনা ঝুঁকি নিয়েই তারা ছুটছেন দক্ষিণ বঙ্গের ২১ জেলায় ঈদে ঘরমুখো মানুষেরা। তাই সিবোট, লঞ্চ বা ফেরি না পেয়ে শিমুলিয়ার আশপাশ থেকে ট্রলারে করে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন। কর্তৃপক্ষের একটাই কথা উপরের নির্দেশ না পেলে ছাড়া যাবে না ফেরি।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. হেলাল হোসেন জানান, জেলা পুলিশ, নৌ পুলিশ ও ট্রাফিক পুলিশ রাস্তায় রয়েছে। নিরাপত্তারর স্বার্থে চেক পোস্টসহ ঘাটে প্রবেশের সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন দিক ঘুরে যাত্রীরা ঘাট এলাকায় ভীর জমাচ্ছেন। এছাড়া দেখা গেছে ঢাকা-মাওয়া মহাসড়কের ৪টি পয়েন্টে চেক পোস্ট থাকায় যাত্রীরা বিভিন্ন লোকাল রাস্তা দিয়ে, লেগুনা, ইজি বাইক, মোটরসাইকেল ও রিকশায় করে ঘাট এলাকায় চলে এসেছেন। এতে করে করোনা ঝুঁকি বেড়েই চলছে। ফরে শিমুলিয়া ঘাটে অপেক্ষমান রয়েছেন শত শত ঘরমুুখো মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে শিমুলিয়ায় ফেরিসহ নৌযান চলাচল বন্ধ

আপডেট সময় ০৪:০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০