ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: ১০ কার্যদিবসে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত-অস্ট্রেলিয়া খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী

জিয়া চেয়ারম্যানদের গায়ে চোরের তকমা লাগিয়ে গেছেন: মতিয়া চৌধুরী

আকাশ জাতীয় ডেস্ক:

পুলিশ ও সেনাবাহিনীর সদস্য ছাড়া জিয়াউর রহমান অন্য সবার রেশন বন্ধ করে দিয়েছিল। আর টেস্ট রিলিফ ও কাবিখা চালু করে চেয়ারম্যানদের গায়ে চোরের তকমা লাগিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

তিনি রবিবার বিকালে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ীর রুপনারায়নকুড়ায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার প্রদান শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এ মন্তব্য করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে মতিয়া আরও বলেন, জিয়াউর রহমান রেশন বন্ধ করে টিআর ও কাবিখা চালু করেছিলেন। ওই প্রকল্পগুলো পরবর্তীতে টেস্টি রিলিফ বা মজার খাওয়া ও কাবিখা মানে খাবিখা, খাবলা দিয়ে খা’তে রূপান্তরিত হয়েছে। আর এর মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের গায়ে চোরের তকমা লাগিয়ে দিয়েছেন জিয়াউর রহমান। সে জায়গা থেকে শেখ হাসিনা দেশটাকে টেনে তুলেছেন। আবারও রেশনকার্ডের কথা আসছে। প্রধানমন্ত্রী পারেন, এ জন্য করছেন।

এছাড়াও তিনি করোনা মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ করে সকলকে স্বাস্থ্য সচেতন থাকতে বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তব্য দেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে এ দিন তিনি উপজেলার রূপনারায়ণকুড়া ও মরিচপুরান ইউনিয়নের ৩২০ জন হতদরিদ্রের মাঝে ঈদ উপহার দেন। এছাড়া তার ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেককে নগদ ২০০ টাকা করে মোট ৬৪ হাজার টাকা প্রদান করেন। এর আগে নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ হাজার ৬০০ জনের মাঝে ২০০ টাকা করে মোট ৩ লাখ ২০ হাজার টাকা বিতরণ করেন।

এসময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর, ফজলুল হক, শফিকুল ইসলাম জিন্নাহ, হাফিজুর রহমান লিটন, ওয়াজ কুরুণী, ফারুক আহমেদ বকুল, গোপাল চন্দ্র সরকার, খন্দকার শফিকুল ইসলাম, মিজানুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি

জিয়া চেয়ারম্যানদের গায়ে চোরের তকমা লাগিয়ে গেছেন: মতিয়া চৌধুরী

আপডেট সময় ১০:৩৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০