ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত-অস্ট্রেলিয়া খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী সায়েদাবাদ বাস টার্মিনালকে দখলমুক্ত করে সুশৃঙ্খল করা হবে : ডিএসসিসি প্রশাসক মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে ইরানের হামলা ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী

মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আকাশ জাতীয় ডেস্ক: 

বেতন-ভাতার দাবিতে রাজধানীর মহাখালীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা । শনিবার সকাল ১০টায় আমতলীর অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করে। পরে দুপুরে পুলিশ ও পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর আশ্বাসে তারা রাস্তা ছেড়ে যায়।

সকালে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে মহাখালী-বনানীর প্রধান সড়ক অবরোধ হয়ে যায়। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের দাবি, কারও এক মাস, কারও দুই মাসের বেতন বকেয়া। আন্দোলনের ব্যাপারেও বিজিএমইএকে জানানো হয়েছে। কিন্তু কোনো সমাধান না হওয়ায় তারা সড়কে বসতে বাধ্য হয়েছে।

বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, ‘অ্যাপারেলস নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা বেতন ভাতার দাবিতে রাস্তা অবরোধ করেছিল। অপ্রীতিকর কিছু যাতে না ঘটে সেজন্য পুলিশ সেখানে উপস্থিত ছিল। তাদের বুঝিয়ে ফেরত পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’

তিনি বলেন, ‘শ্রমিকদের বেতন ভাতা বকেয়ার বিষয়টি নিয়ে বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর এবং কারখানার মালিকপক্ষ এর আগে বৈঠক বসলেও সমাধান হয়নি। তাই আজ শ্রমিকরা রাস্তা অবরোধ করে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা-মিসর ম্যাচে ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা

মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট সময় ০৫:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০