ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢামেকে প্লাজমা সংগ্রহ শুরু, দিচ্ছেন করোনাজয়ী চিকিৎসক

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্লাজমা সংগ্রহ শুরু করা হয়েছে। করোনাজয়ী ২ চিকিৎসকের কাছ থেকে নেওয়া হবে এই প্লাজমা।

শনিবার (১৬ মে) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপি সাব কমিটির প্রধান অধ্যাপক ডাক্তার এম এ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সোয়া ১১টায় শুরু করা হয়েছে প্লাজমা সংগ্রহ। ঢামেকের (নতুন ভবন) ব্লাড ট্রান্সফিউশন বিভাগে করোনাজয়ীদের প্লাজমা সংগ্রহ হচ্ছে। করোনাজয়ী সোহরাওয়ার্দী হাসপাতালের ও মিটফোর্ড হাসপাতালের ২ চিকিৎসকের দেহ থেকে বিশেষ যন্ত্রের মাধ্যমে নেওয়া হবে এই প্লাজমা।

তিনি আরও জানান, সংগ্রহ করা প্লাজমা পরীক্ষা করে দেখা হবে এন্টিবডি কতটুকু আছে। পরে করোনা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার কাজে ব্যবহার করা হবে এ প্লাজমা।

দাতাদের মধ্যে প্রথমে প্লাজমা সংগ্রহ করা হচ্ছে সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক দিলদার হোসেন বাদলের কাছ থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢামেকে প্লাজমা সংগ্রহ শুরু, দিচ্ছেন করোনাজয়ী চিকিৎসক

আপডেট সময় ১২:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০