ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০ দিনের মধ্যে আসছে করোনার ১৫টি জিনোম সিকোয়েন্স: ড. সমীর

আকাশ জাতীয় ডেস্ক:

চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. সমীর কুমার সাহা বলেছেন, আগামী ১৫-২০ দিনের মধ্যে আমরা করোনা ভাইরাসের আরও ১৫টি জিনোম সিকোয়েন্স সম্পন্ন করতে পারবো। এর ফলে বাংলাদেশে যে করোনা ভাইরাস, সেটার পুরো অবয়ব বোঝা যাবে। এর শক্তি কতটুকু সেটা বোঝা যাবে এবং এটা কোন গতিতে চলবে, এর গতি প্রকৃতি সম্পর্কে আমরা ধারণা করতে পারবো। দৈনিক আকাশের সঙ্গে একান্ত আলাপে ড. সমীর কুমার সাহা এসব তথ্য জানান।

তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের এই কারণে যে, এই প্রথম বাংলাদেশ একটি ভাইরাসের জিনোম সিকোয়েন্স করলো। এর আগে এটির জন্য আমাদের বিদেশের মুখাপেক্ষী হতে হতো। সেখানে হয়তো আমরা সহযোগী হিসেবে থাকতাম। কিন্তু এখানে সেঁজুতির (ড. সমীর কুমার সাহার কন্যা) টিম আমার তত্ত্বাবধানে এটি সম্পন্ন করেছে।

ড. সমীর কুমার সাহা বলেন, এই জিনোম সিকোয়েন্সের ফলে যখন ভ্যাকসিন আসবে, তখন আমাদের সবচেয়ে উপকার হবে যে, কোন ভ্যাকসিনটা আমাদের জন্য কাজে লাগবে, কোনটা আমাদের কাজে লাগবে না সেটা আমরা বুঝতে পারবো। একই সঙ্গে করোনা ভাইরাস প্রতিরোধ করা এবং এই ভাইরাস মোকাবেলায় পরিকল্পনা সাজানো আমাদের জন্য সহজ হবে।

উল্লেখ্য যে, ড. সমীর কুমার সাহা বাংলাদেশ শিশু হাসপাতালের মাইক্রো বায়লজি বিভাগের প্রধান এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ভাইরাস সংক্রান্ত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গবেষণাটি পরিচালনা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২০ দিনের মধ্যে আসছে করোনার ১৫টি জিনোম সিকোয়েন্স: ড. সমীর

আপডেট সময় ০৯:০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০