ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি হিসেবে শপথ নিতে পারবেন সারোয়ার আলমগীর, হাইকোর্টের রায় বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর

২ লাখ ৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেটের খসড়া অনুমোদন

আকাশ জাতীয় ডেস্ক: 

পরিবহনখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে ২০২০-২১ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করছে পরিকল্পনা কমিশন। নতুন এডিপির আকার ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা ও বৈদেশিক সহায়তা থেকে ৭০ হাজার ৫০১ কোটি ৭২ লাখ টাকা খরচ করা হবে।

চলতি ২০১৯০-২০ অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় ১২ হাজার ২২৪ কোটি টাকা বেশি ধরা হয়েছে নতুন এডিপিতে। নতুন এডিপিতে ৬ দশমিক ৩৪ শতাংশ বেশি বরাদ্দ রাখা হলো।

মঙ্গলবার (১২ মে) কমিশনের বর্ধিত সভায় নতুন এ এডিপির খসড়া উত্থাপন করা হয়। রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

মন্ত্রণালয়ে সঙ্গে এক সাক্ষাতে পরিকল্পনামন্ত্রী বলেন, ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার এডিপির খসড়া অনুমোদন করা হয়েছে। তবে আবারও বলছি এটা খসড়া, চূড়ান্ত নয়। প্রধানমন্ত্রী চূড়ান্তভাবে অনুমোদন করেন। সব মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার উপর ভিত্তি করেই উন্নয়ন বাজেটের খসড়া অনুমোদন করা হয়েছে।

এতে সর্বোচ্চ বরাদ্দ থাকছে পরিবহনখাতে প্রায় ২৫ দশমিক ২৫ শতাংশ, টাকার হিসাবে ৫২ হাজার ১৮৩ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ভৌত অবকাঠামো খাতে ২৫ হাকার ৭৯৫ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বিদ্যুৎখাতে ২৪ হাজার ৮০৪ ও চতুর্থ সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে শিক্ষাখাতে ২৩ হাজার ৩৯০ কোটি টাকা।

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮ হাজার ৪৫৮, পল্লী উন্নয়ন খাতে ১৫ হাজাট ৫৫৫, স্বাস্থ্যখাতে ১৩ হাজার ৩৩, কৃষিখাতে ৮ হাজার ৩৮২, পানিসম্পদ খাতে ৫ হাজার ৫২৭ ও জনপ্রশাসন খাতে ৪ হাজার ৪৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে আগামী ২০২০-২১ অর্থবছরের এডিপিতে কমছে উন্নয়ন প্রকল্প। বরাদ্দসহ অনুমোদিত প্রকল্প যুক্ত হচ্ছে ১ হাজার ৫৮৮টি (স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের ছাড়া)। চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে এর পরিমাণ ছিল ১ হাজার ৭৪৪টি। ফলে নতুন অর্থবছরে কমছে ১৫৬টি উন্নয়ন প্রকল্প।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২ লাখ ৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেটের খসড়া অনুমোদন

আপডেট সময় ০৫:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০