ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

আকাশ জাতীয় ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, একটি দল পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। কিন্তু শেখ হাসিনার মতো কেউ আর পার পাবে না। অতীতে দমন-পীড়নের মাধ্যমে নির্বাচন করে ক্ষমতায় আসা হলেও জনগণ ভোটের অধিকার আদায়ে জীবন দিতেও প্রস্তুত।

মঙ্গলবার দুপুরে নাটোরের সিংড়ায় নাটোর-৩ (সিংড়া) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এস এম জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় আসিফ মাহমুদ এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ১১ দলীয় জোটের প্রত্যেক আসনে একক প্রার্থী দেওয়া হয়েছে। এটি আমাদের ঐক্যের পরিচয়। মান-অভিমান ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনৈক্যের সুযোগে যদি চাঁদাবাজরা ক্ষমতায় আসে, তাহলে আগামী পাঁচ বছর কেউ শান্তিতে থাকতে পারবে না।

পদযাত্রায় প্রধান বক্তা ছিলেন নাটোর–৩ (সিংড়া) আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির নাটোর জেলা সদস্যসচিব অধ্যাপক এস এম জার্জিস কাদির। এ ছাড়া বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক ফয়সাল আহমেদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুনিয়া শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির নাটোর জেলা যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান, সিংড়া উপজেলা জামায়াতের আমির আ. ব. ম. আমানউল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আফসার আলী, পৌর জামায়াতের আমির সাদরুল উলা ও খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক টিংকু সরদার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৭:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬