ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষতিগ্রস্তদের ঋণ: স্থানীয় কৃষিঋণ কমিটিকে সম্পৃক্ত করতে হবে

আকাশ জাতীয় ডেস্ক:

ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষি, খামারি এবং উদ্যোক্তাদের আর্থিক ক্ষতি মোকাবিলায় ঋণ বিতরণে জেলা-উপজেলায় বিদ্যমান কৃষিঋণ কমিটিকে সম্পৃক্ত করার অনুরোধ জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১২ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত রোববার (১০ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠিয়েছে মন্ত্রণালয়।

কৃষিখাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ঘোষিত ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণের ক্ষেত্রে এ উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হয়। এছাড়া ঋণ বিতরণ কার্যক্রমে স্থানীয় প্রশাসন এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সংযুক্ত করা হলে প্রান্তিক খামারিরা উপকৃত হবে এবং এ কর্মসূচি সফল হবে বলেও চিঠিতে জানিয়েছে মন্ত্রণালয়।

চিঠিতে আরো জানানো হয়, প্রান্তিক পর্যায় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন স্কিম গঠন ও পরিচালনা নীতিমালা ঘোষণা করলেও প্রান্তিক চাষি, খামারি ও উদ্যোক্তারা স্থানীয় ব্যাংক থেকে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও সহযোগিতা পাচ্ছেন না। ঋণ বিতরণে দেখা দিচ্ছে সংশয়। এতে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।

এ পরিস্থতিতে প্রকৃত চাষি, খামারি ও উদ্যোক্তাদের সহজে ঋণ প্রাপ্তির সুবিধার্থে স্থানীয় কৃষিঋণ কমিটিকে সম্পৃক্ত করার এ উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রকৃত চাষি, খামারি ও উদ্যোক্তারা ঋণ সুবিধা থেকে বঞ্চিত হলে মৎস্য ও প্রাণিসম্পদ খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে উদ্দেশ্য সফল হবে না বলে মনে করছে মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্ষতিগ্রস্তদের ঋণ: স্থানীয় কৃষিঋণ কমিটিকে সম্পৃক্ত করতে হবে

আপডেট সময় ০৩:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০