ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

করোনার উপসর্গ: আরও এক পুলিশের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এনামুল হক (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। তিনি ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় কর্মরত ছিলেন। শনিবার (৯ মে) সকালে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন খান। তিনি বলেন, ‘করোনাভাইরাসের উপসর্গ থাকায় এনামুলকে পৃথকভাবে রাখা হয়েছিল। তবে তার সর্দি কাশি ছিল অল্প। সকালে গরম পানি পান করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তার বুকে ব্যথা ওঠে।’

কনস্টেবল এনামুলকে প্রথমে পুলিশ হাসপাতালে এবং সেখান থেকে হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, ‘এনামুলের আগে থেকে হৃদরোগের সমস্যা ছিল। তার করোনাভাইরাসের সংক্রমণ হয়েছিল কি না তা পরীক্ষা করানোর চেষ্টা হচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

করোনার উপসর্গ: আরও এক পুলিশের মৃত্যু

আপডেট সময় ০২:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০