ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি সরকারের আশ্বাসে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীরের জামিন: যা জানা গেল দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: দুদু

সবার জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করেছে সরকার

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা পরিস্থিতির মধ্যে সরকার সবার জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করেছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

তিনি বলেন, করোনার দুর্যোগে নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তদের কাছেও সরকার খাদ্য পৌঁছে দিচ্ছে।

বুধবার (০৬ মে) ঢাকার মিরপুর-১৩ নম্বরে অবস্থিত রোটারি উচ্চ বিদ্যালয়ে খাদ্য ও স্বাস্থ্য-সুরক্ষাসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, সরকারের নিবিড় তত্ত্বাবধানের ফলে হাওরাঞ্চলের বোরো ধানকাটা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে দেশে ধানসহ অন্যান্য খাদ্যশস্য পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে। করোনার কারণে পৃথিবীর সব দেশের অর্থনৈতিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনীতির সব খাতকে সক্রিয় ও গতিশীল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনার বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এব প্রণোদনায় কোনো অনিয়ম হলে তা কঠোরভাবে দমন করা হবে। ত্রাণ বিতরণে যেখানেই অনিয়ম হচ্ছে, সেখানেই সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে।

পরে শিল্প প্রতিমন্ত্রীর পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে আয়-রোজগারহীন মানুষদের জন্য মিরপুরে চলমান ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে ১৪ নম্বর স্টাফ কোয়ার্টার এলাকায় ২শ পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১টি সাবান ও ১টি হ্যান্ড স্যনিটাইজার দেওয়া হয়।

শিল্প প্রতিমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় রাজনৈতিক নেতারা খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ স্টাফ কোয়ার্টারবাসীদের নিকট পৌঁছে দেয়। এসময় প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোজাম্মেল হক মজুমদার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন, কাফরুল থানা শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সবার জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করেছে সরকার

আপডেট সময় ০৫:০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০