ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনাভাইরাসে আক্রান্ত অধ্যাপক মুনতাসীর মামুন আইসিইউতে

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মুনতাসীর মামুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হওয়ার পর রোববার (৩ মে) সন্ধ্যায় মুনতাসীর মামুনকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুগদা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা ভালো নয়। রাতেই তাকে আইসিইউতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

মুনতাসীর মামুনের শৈশব-কৈশোর কেটেছে চট্টগ্রামে। চট্টগ্রাম পোর্ট ট্রাস্ট প্রাইমারি ও হাইস্কুলে এবং চট্টগ্রাম কলেজে তিনি পড়াশোনা করেছেন। ১৯৬৮ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। ১৯৭২ সালে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং একই বিভাগ থেকে ১৯৮৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। স্বাধীনতার পর ইতিহাস বিভাগ থেকে তিনিই প্রথম পিএইচডি ডিগ্রি লাভ করেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিতে সহ-সভাপতির পদে আছেন তিনি। স্বাধীন বাংলাদেশে অনুষ্ঠিত ডাকসুর প্রথম নির্বাচনে সদস্য পদে জয়ী হয়েছিলেন মুনতাসীর মামুন। একই সময়ে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদের সভাপতি।

৬৯ বছর বয়সী অধ্যাপক মুনতাসীর মামুন জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ড এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় আর্কাইভসের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। ঢাকা নগর জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। তিনি বাংলা একাডেমির একজন ফেলো।

প্রফেসর ডা. মনিলাল আইচ লিটু বলেন, অধ্যাপক মুনতাসীর মামুনকে আজ বিকালে এখানে আনা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো না। তিনি আইসিইউতে চিকিৎসাধীন। তিনি চোখেও ঠিকমতো দেখতে পাচ্ছেন না। তার অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে। তাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদক একটি বিশেষ প্রতিবেদনের জন্য অধ্যাপক মুনতাসীর মামুনকে ফোন করলে তিনি মুগদা হাসপাতালে যাচ্ছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনাভাইরাসে আক্রান্ত অধ্যাপক মুনতাসীর মামুন আইসিইউতে

আপডেট সময় ১০:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০