ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্যারিসে পৃথিবীর জন্য প্রার্থনা ‘বেঁচে থাকো’

আকাশ নিউজ ডেস্ক: 

করোনাভাইরাসের কারণে যখন গোটা পৃথিবী যখন অনিশ্চিয়তার দিকে তখন পৃথিবীর জন্য প্রার্থনার সুর ধরেছেন শিল্প সাহিত্যের শহর প্যারিসের বাংলাদেশি শিল্পী-সংস্কৃতিকর্মীরা। ‘বেঁচো থাকো’ শিরোনামে এই মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন ৩৭ জন শিল্পী। গানে গানে তারা স্বপ্ন দেখিয়েছেন নতুন আলোর, নতুন দিনের, নতুন পৃথিবীর। কঠিন এ দুর্যোগে মানুষের মনোবলকে দৃঢ় রাখতে তাদের এ সুন্দর প্রয়াস ইতোমধ্যে মানুষের মন কেড়েছে।

মিউজিক ভিডিওটি করেছেন সংগীতশিল্পী আরিফ রানা। এতে অংশগ্রহণকারী সবাই ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অভিবাসী। ২৯ এপ্রিল মিউজিক ভিডিওটি ইউটিউব চ্যানেলে আপলোড করার পর সাড়া জাগিয়েছে বিভিন্ন মহলে।

সংগীত শিল্পী শর্মিলা রায়, বাউল শিল্পী পবন দাস বাউল, কবি ও চলচ্চিত্রকার আমিরুল আরহাম, শিল্পী আরিফ রানা, শিল্পী কুমকুম, পুঁথিশিল্পী কাব্য কামরুলসহ সকল শিল্পীদের কন্ঠে ধ্বনিত হয়েছে এ মহা দুর্যোগে সুন্দরভাবে বেঁচে থাকার প্রার্থনা।

কবি রবিশঙ্কর মৈত্রীর কথায় মিউজিক ভিডিওটির সুর, সংগীত ও সম্পাদনায় ছিলেন আরিফ রানা। তিনি বলেন, এ দুঃসময়ে প্যারিসের সব শিল্পী আর সংস্কৃতিকর্মীদের বিভেদ ভুলে একটি শান্তির প্লাটফর্মে একত্র করতে চেয়েছি। সবার কণ্ঠে তুলে আনতে চেয়েছি নিজের শিকড় সন্ধান করে সুন্দরভাবে বেঁচে থাকার প্রেরণা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্যারিসে পৃথিবীর জন্য প্রার্থনা ‘বেঁচে থাকো’

আপডেট সময় ১০:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০