ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

ইরানের সঙ্গে কাতারের সম্পর্ক পুনঃস্থাপন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেই দেড় বছরেরও বেশি সময় পর ইরানের সাথে কূটনীতিক সম্পর্ক পুন:স্থাপন করেছে কাতার। কাতার বলেছে, তাদের রাষ্ট্রদূতকে পুনরায় তেহরানে ফেরত পাঠানো হবে এবং দেশটি ইরানের সাথে সব ক্ষেত্রে সম্পর্ক দৃঢ় করতে চায়। সৌদি আরবে এক শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে ইরানে সৌদি দূতাবাস ভাংচুরের পর তেহরান থেকে নিজেদের দূতাবাস প্রত্যাহার করেছিল কাতার।

এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দোহা সব ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্রের (ইরান) সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চাওয়ায় কাতারের রাষ্ট্রদূত তার কূটনীতিক দায়িত্ব পালন করতে পুনরায় সেখানে ফিরবেন। তথ্য দপ্তর থেকে রাষ্ট্রদূতের ফেরার কোনো নির্দিষ্ট তারিখ বা তার নাম না বলা হলেও এটা জানানো হয়েছে যে, কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ আব্দুলরহমান আল থানি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ টেলিফোনে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।

এমন এক সময় ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের এই সিদ্ধান্তটি আসলো, যখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইনসহ বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে কাতারের টানাপড়েন চলছে। ওই দেশগুলো দোহার বিরুদ্ধে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সন্ত্রাসবাদে অর্থ যোগানের অভিযোগ এনেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

ইরানের সঙ্গে কাতারের সম্পর্ক পুনঃস্থাপন

আপডেট সময় ১২:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭