ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোজায় ক্লান্তি দূর করে মুহূর্তেই সজীবতা

আকাশ নিউজ ডেস্ক: 

সারাদিন রোজা রাখার পর ইফতার হওয়া চাই স্বাস্থ্যকর ও প্রশান্তির। গরমের ও ক্ষুধায় সন্ধ্যায় আমাদের শরীর ক্লান্ত হয়ে আসে। জেনে নিন কয়েকটি পানীয়র রেসিপি। যেগুলো খুব সহজেই ক্লান্তি দূর করে মুহূর্তেই সজীবতা এনে দেবে।

কাঁচা আমের জুস :

উপাদান: ২টি কাঁচা আম, ১ কাপ চিনি, বরফ কুচি ২ কাপ, জিরা গুঁড়া-১ চা চামচ, ফ্রুটস কালার ২ ফোঁটা, লবণ ও গোলমরিচ গুঁড়া সামান্য।

যেভাবে করবেন: প্রথমে আমগুলো ধুয়ে কুঁচি করে কেটে নিন। এবার আম কুচি, চিনি, রং, লবণ, জিরা গুঁড়া, গোল মরিচগুঁড়া এবং বরফ দিয়ে ব্লেন্ড করে নিন। তৈরি হয়ে গেল কাঁচা আমের জুস।

দই শরবত:

যা লাগবে: পানি ৬ গ্লাস, মিষ্টি দই-৪ কাপ, গোলমরিচ গুঁড়া সামান্য, বিট লবণ ও লবণ স্বাদমতো, বরফ ও চিনি পছন্দমতো।

প্রণালী: দইয়ের সঙ্গে পানিসহ সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করুন, ব্যস তৈরি। এবার স্বচ্ছ গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন দই শরবত।

তেঁতুলের শরবত :

উপকরণ: তেঁতুল, বিট-লবণ, চিনি, কাচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, মরিচের গুঁড়া, পানি।

প্রণালী: প্রথমে তেঁতুল থেকে বিচি আলাদা করে একটি পাত্রে তেতুল গুলে নিন। গোলানো তেঁতুলের সঙ্গে পরিমাণমতো পানি মিশান। তেঁতুলের সঙ্গে চিনি, বিট-লবণসহ সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ১৫ মিনিট ফ্রিজে রাখুন।

এবার তেঁতুলের মিশ্রনটি অন্য একটি পাত্রে ছাকনি দিয়ে ছেকে নিন। হয়ে গেলো সুস্বাদু তেঁতুলের শরবত।
এই গরমে রোজায় আমাদের শরীরের পানিসল্পতা দূর করতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ থাকতে বাজারের বোতলজাত জুসের বদলে ঘরে তৈরি স্বাস্থ্যকর জুস পান করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোজায় ক্লান্তি দূর করে মুহূর্তেই সজীবতা

আপডেট সময় ১০:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০